Home Tutors & Tuitions

Caretutors was founded in 2012. It is Bangladesh's first, most trusted and leading online platform for guardians, students, and tutors to hire verified tutors or find tuition jobs in 13 different categories from anywhere in the country.

Download Our App

Home Tutors & TuitionsHome Tutors & Tuitions
  • Terms and Conditions
  • Become a Tutor
  • Hire a Tutor
  • Tutorial
  • FAQ
  • Blog
  • Caretutors Merchant

Useful Links

  • Terms and Conditions
  • Become a Tutor
  • Hire a Tutor
  • Tutorial
  • FAQ
  • Blog
  • Caretutors Merchant

Contact Us

Call us: 09613 441122

WhatsApp: 01756441122

For Support: support@caretutors.com

For Partnerships: partnership@caretutors.com

  • Facebook
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Tiktok
  • Whatsapp
  • Twitter

Join Our Community

Home Tutors & TuitionsHome Tutors & Tuitions

Download Our App

Home Tutors & TuitionsHome Tutors & Tuitions

Company Info

Trade licence No : TRAD/DNCC/095492/2022

E-TIN Number : 435024284395

BIN Number : 003669024-0102

Office Address

Level: 2, Rangs Naharz, House: 14, Road: Shahjalal Avenue, Sector 4, Uttara, Dhaka 1230, Bangladesh

Copyright © 2012-2026 Caretutors Technologies Ltd. All Rights Reserved.

Web App Version: 7.16.30


Disclaimer: Caretutors is an online platform that connects learners with tutors. Caretutors does not provide tuition services directly, nor do assign or recommend specific tutors to learners. Instead, Caretutors facilitate the process by leveraging technology and security measures to help learners hire verified and skilled tutors.

Academic

সন্তানের জন্য সঠিক Home Tutor খুঁজবেন কীভাবে

CaretutorsJuly 22, 2026
সন্তানের জন্য সঠিক Home Tutor খুঁজবেন কীভাবে

সন্তানের পড়াশোনার জন্য একজন ভালো Tutor খোঁজা প্রতিটা অভিভাবকের জন্যই একটা বড় চিন্তার বিষয়। অনেক টিউটর পাওয়া গেলেও, সবাই যে আপনার সন্তানের জন্য উপযুক্ত হবেন এমন না। অনেক সময় দেখা যায়, একজন Tutor হয়তো পড়াশোনায় ভালো, কিন্তু শিক্ষার্থীর সাথে তার বোঝাপড়া ঠিকমতো হচ্ছে না। আবার কেউ কেউ ভালো বোঝান কিন্তু সময়মতো আসতে পারেন না। তাই শুধু যোগ্যতা দেখলেই হয় না, আরও কিছু বিষয় মিলিয়ে দেখা দরকার। আজকের এই লেখায় আমরা সহজ ভাষায় বলব, একজন অভিভাবক হিসেবে টিউটর খোঁজার সময় কী কী বিষয় খেয়াল রাখা উচিত, যাতে আপনি নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারেন।

কেন একজন ভালো টিউটর এত জরুরি

স্কুলের ক্লাসে সব শিক্ষার্থী একইভাবে শেখে না। এক ক্লাসে ত্রিশ-চল্লিশজন শিক্ষার্থী থাকলে শিক্ষকের পক্ষে সবার দিকে সমানভাবে নজর দেওয়া সম্ভব হয় না। কেউ দ্রুত বোঝে, কারো একটু বেশি সময় লাগে, কেউ আবার লজ্জায় ক্লাসে প্রশ্ন করতেই পারে না। একজন ভালো Home Tutor শিক্ষার্থীর নিজের গতিতে পড়াশোনা এগিয়ে নিতে সাহায্য করেন,দুর্বল জায়গাগুলো ধরে সেখানে বেশি সময় দেন। এতে পড়াশোনার প্রতি ভয় কমে, নিজে থেকে প্রশ্ন করার সাহস বাড়ে, আর পরীক্ষার রেজাল্টেও এর ইতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘমেয়াদে দেখা যায়, যেসব বাচ্চা নিয়মিত সঠিক গাইডেন্স পায়, তারা নিজে থেকে পড়াশোনা করার অভ্যাস তৈরি করে ফেলে, যেটা শুধু একটা ক্লাসের জন্য না, সারাজীবনের জন্য কাজে লাগে।

টিউটর খোঁজার আগে যা যা ভাবা দরকার

১. সন্তানের আসল সমস্যাটা কী, আগে সেটা বুঝুন

সব বিষয়ে সমস্যা নাকি শুধু ম্যাথ বা ইংরেজিতে দুর্বল, সেটা আগে বুঝে নিন। অনেক সময় অভিভাবকরা ধরে নেন যে শিক্ষার্থী পড়াশোনায় দুর্বল, কিন্তু আসল সমস্যা হয়তো নির্দিষ্ট একটা টপিক বা কনসেপ্ট বুঝতে না পারায়। বাচ্চার সাথে কথা বলে, বা স্কুলের শিক্ষকের কাছ থেকে ফিডব্যাক নিয়ে সমস্যাটা স্পষ্ট করে বুঝে নিলে সঠিক Tutor বাছাই করা সহজ হয়ে যায়। এতে অযথা সময় ও টাকা দুটোই বাঁচে।

২. টিউটরের শিক্ষাগত যোগ্যতা যাচাই করুন

Tutor কোথায় পড়েছেন, কোন বিষয়ে পড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আগে কাউকে পড়িয়েছেন কিনা এসব তথ্য আগে থেকেই জেনে নিন। শুধু সার্টিফিকেট বা রেজাল্ট ভালো হলেই যে তিনি ভালো পড়াবেন এমন কোনো নিশ্চয়তা নেই। নিজে ভালো ছাত্র হওয়া আর অন্যকে বুঝিয়ে পড়াতে পারা এই দুটো একদম আলাদা দক্ষতা। তাই সরাসরি কথা বলা বা একটা ট্রায়াল ক্লাস নেওয়া সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।

৩. পড়ানোর ধরন (Tutoring Method) সম্পর্কে জানুন

কিছু টিউটর বই মুখস্ত করান, কিছু টিউটর বিষয়টা বুঝিয়ে পড়ান। শিক্ষার্থীর জন্য কোন পদ্ধতি ভালো হবে সেটা বিবেচনা করুন। প্রথম ক্লাসের পর শিক্ষার্থীর কাছে জিজ্ঞেস করুন কেমন লাগলো, টিউটর কীভাবে বুঝিয়েছেন, প্রশ্ন করলে সহজে উত্তর দিয়েছেন কিনা। শিক্ষার্থীর মতামত এখানে অনেক গুরুত্বপূর্ণ, কারণ যত ভালো টিউটরই হোক, শিক্ষার্থী যদি স্বাচ্ছন্দ্যবোধ না করে তাহলে শেখাটা কার্যকর হবে না।

৪. সময় ও লোকেশন মিলিয়ে নিন

টিউটরের সময় আপনার শিক্ষার্থীর স্কুল ও পড়াশোনার রুটিনের সাথে ঠিকভাবে মিলছে কিনা দেখে নিন। স্কুল থেকে ফিরে শিক্ষার্থী ক্লান্ত থাকলে সেই সময় পড়ানো কার্যকর নাও হতে পারে, তাই একটা আরামদায়ক সময় ঠিক করা জরুরি। বাসার কাছাকাছি হলে যাতায়াতের সমস্যাও কম হয়, এবং টিউটরের দেরি হওয়ার সম্ভাবনাও কমে যায়।

৫. নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা যাচাই করুন

বাসায় এসে পড়ানোর ক্ষেত্রে টিউটরের পরিচয়পত্র, রেফারেন্স আর আগের অভিজ্ঞতা যাচাই করাটা বাদ দেওয়া যায় না, কারণ এখানে শিক্ষার্থীর নিরাপত্তাই সবচেয়ে বড় অগ্রাধিকার। যাচাইকৃত প্ল্যাটফর্ম থেকে টিউটর নিয়োগ দিলে এই কাজটা অনেকটাই সহজ হয়ে যায়, কারণ সেখানে টিউটরদের তথ্য আগে থেকেই যাচাই করা থাকে, আর কোনো সমস্যা হলে অভিযোগ জানানোর সুযোগও থাকে। যেমনঃ Caretutors এর মত একটি প্ল্যাটফর্ম যেখানে টিউটর এবং অভিভাবক উভয়ের তথ্যই যাচাই করা হয়।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১ঃ একজন টিউটর কতদিন পর পরিবর্তন করা উচিত,যদি রেজাল্ট ভালো না হয়?
উত্তরঃ সাধারণত এক থেকে দুই মাস সময় দিয়ে দেখা উচিত,কারণ মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। এরপরও উন্নতি না হলে টিউটর পরিবর্তনের কথা ভাবতে পারেন।


প্রশ্ন ২ঃ একজন টিউটর একসাথে কয়টা সাবজেক্ট পড়াতে পারবেন কিনা কীভাবে বুঝব?
উত্তরঃ একজন টিউটর কতগুলো সাবজেক্ট কার্যকরভাবে পড়াতে পারবেন, তা নির্ভর করে তাঁর শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, দক্ষতা ও অভিজ্ঞতার ওপর। এ ক্ষেত্রে Caretutors এর অভিজ্ঞ টিম আপনার চাহিদা অনুযায়ী সঠিকভাবে রিকোয়ারমেন্ট সেট করতে এবং উপযুক্ত টিউটর খুঁজে নিতে আপনাকে গাইড করবে।


প্রশ্ন ৩ঃ ছেলে না মেয়ে টিউটর, কোনটা বেছে নেওয়া উচিত?

উত্তরঃ এটা সম্পূর্ণ বাচ্চার স্বাচ্ছন্দ্য ও পরিবারের পছন্দের উপর নির্ভর করে। কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে বাচ্চা যার সাথে সহজে মিশতে পারে সেটাই বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিৎ একজন টিউটর নির্বাচনের ক্ষেত্রে।

সমাধান কোথায় ?

এত কিছু নিজে নিজে যাচাই করে টিউটর খোঁজা সময়সাপেক্ষ এবং কখনো কখনো ঝুঁকিপূর্ণও হতে পারে। এজন্যই এখন অনেক অভিভাবক ভরসা রাখছেন ভেরিফাইড টিউটর নিয়ে গড়ে উঠা প্ল্যাটফর্ম Caretutors এর উপর, যেখানে সাবজেক্ট, লোকেশন আর বাজেট অনুযায়ী পছন্দমতো Tutor Hire করতে পারেন।

আজই ওয়েবসাইট/অ্যাপে গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী টিউটর খুঁজে নিন।

SHARE

Latest Posts

top image
caretutors.com

BLOG

Submit Blog

Follow Us

facebookinstagramlinkedinyoutubewhatsapptwitter

Popular Blogs

latest posts

Skills

ঘরে বসে আয় করার ১০টি উপায়

latest posts

Career

ভবিষ্যতের জন্য ১০টি প্রয়োজনীয় স্কিল

latest posts

Career

ইন্টার্নশিপ খোঁজার সহজ উপায়

Download App

Home Tutors & TuitionsHome Tutors & Tuitions